পোস্টগুলি

শ্রীমদ্ভাগবত মহাপুরাণের গোবর্ধন লীলা

ছবি
 শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র সাত বছর। ব্রজভূমিতে সেইসময় দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করা হচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। তিনি দেখলেন, নন্দ মহারাজসহ ব্রজের গোপেরা ইন্দ্রযজ্ঞের প্রস্তুতিতে অত্যন্ত ব্যস্ত। সর্বজ্ঞ ভগবান সবকিছু জানলেও তিনি বিনয়ের সঙ্গে নন্দ মহারাজ এবং অন্যান্য প্রবীণ ব্যক্তিদের কাছে এই যজ্ঞের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ তাঁর পিতাকে জিজ্ঞাসা করলেন, এই যজ্ঞ কেন করা হচ্ছে, কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে এবং কোন পদ্ধতিতে তা সম্পন্ন করা হয়। তিনি বললেন, সাধু ব্যক্তিরা সকলের প্রতি সমভাবাপন্ন হন। তাঁরা আপন-পরের ভেদবুদ্ধি পোষণ করেন না এবং বন্ধু ও শত্রুর প্রতিও নিরপেক্ষ থাকেন। তাই তাঁদের কার্যকলাপ গোপন রাখার প্রয়োজন নেই। তিনি আরও জানতে চাইলেন, এই যজ্ঞ শাস্ত্রের বিধান অনুসারে করা হচ্ছে, নাকি কেবল প্রচলিত প্রথা অনুসরণ করে করা হচ্ছে। নন্দ মহারাজ উত্তর দিলেন যে দেবরাজ ইন্দ্র বৃষ্টি ও মেঘের অধিপতি। মেঘের মাধ্যমে বৃষ্টি বর্ষিত হয় এবং সেই বৃষ্টির জল সমস্ত জীবের জীবনধারণে সাহায্য করে। বৃষ্টির উপর কৃষিকাজ, পশুপালন এবং মানুষের জীবিক...

গ্রীসের দেবদেবী: পর্ব ১ আদিম দেবতা

ছবি
ভারতের পুরাণকাহিনির মতই গ্রীস দেশের মাইথোলজিতে রয়েছেন অনেক বীর দেবতা এবং দেবী। গ্রীক মিথলজির দেবদেবীদের কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। আজ আপনাদের বলব গ্রীক দেবতাদের আদিমতম (primordial) অর্থাৎ প্রথম প্রজন্মের কথা। প্রথম প্রজন্মের দেবতা এবং আমাদের প্রাচীন বৈদিক দেবতাদের মধ্যে একটা বিশেষ মিল রয়েছে। আমাদের প্রাচীন যুগ অর্থাৎ বৈদিক সময়ে যেমন প্রকৃতি বিষয়ক দেবতা ছিলেন [যেমন ইন্দ্র (বজ্র/আকাশ), বায়ু, অগ্নি, বরুণ (জল)], তেমনি গ্রীক পুরাণের আদিম দেবতারাও ছিলেন প্রকৃতি সম্বন্ধীয়।  সকল গ্রীক দেবদেবীর মধ্যে প্রথম সৃষ্টি হয়েছিলেন 'ক্যাওস' (Khaos/chaos)। ইনি ছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের শূন্যতা বা বায়ুমন্ডল।  এর পর সৃষ্টি হলেন দেবমাতা গাইয়া (Gaia) বা পৃথিবী। কেউ বলেন ইনি ক্যাওস থেকে জন্মেছিলেন। আবার কেউ বলেন ইনি স্বয়ম্ভূ অর্থাৎ নিজেই নিজেকে সৃষ্টি করেছেন ঠিক যেমন আমাদের ব্রহ্মা। এই দেবী ছিলেন গ্রীক মিথলজির বিখ্যাত দেবতাদের জননী। ধরিত্রী মায়ের সন্তানদের নিয়ে পরে বলছি।  এর পর জন্ম নিলেন টারটারাস Tartarus। টারটারাস হলেন পৃথিবীর গহ্বরে জ্বলতে থাকা নরক। এখানেই অপরাধীদের বন্দী রেখে নরকযন্ত্রণা ভোগ ক...

গ্রীক মিথলজি গল্প: পার্সিফোনি এবং হেডেস

ছবি
  গ্রীক পুরাণের আর একটি বিখ্যাত কাহিনী হল পার্সেফোনি এবং হেডেস-এর গল্প। গ্রীকদের দেবতাদের রাজা ছিলেন জিউস। জিউস-এর স্ত্রী ডিমিটার ছিলেন প্রকৃতি, কৃষিকাজ এর দেবী। তাদের কন্যা ছিলেন পারসেফোনি। পারসেফোনি ছিলেন অসাধারণ সুন্দরী। তার রূপ মুগ্ধ ছিলেন অনেক দেবতারা। জিউসের ভাই, পাতালের রাজা হেডেস ছিলেন তাদেরই একজন। হেডেস পারসেফোনি'কে বিবাহ করার স্বপ্ন দেখতেন। সে প্রস্তাব তিনি দিয়েছিলেন জিউস এবং ডিমিটার'কে। জিউস রাজি থাকলেও ডিমিটার এই প্রস্তাব মেনে নেননি। পাতাললোকের দেবতার স্ত্রী! সেখানে তো শুধু মৃত আত্মার বাস! নিজের মেয়েকে কি এমন নরকে পাঠানো যায়! ডিমিটার হুমকি দিলেন, হেডেস যদি তার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তার ফল হবে ভয়ংকর। মা ডিমিটার রাজি না হলেও জিউসের সায় পেয়ে মনে বল পেলেন হেডেস।  একদিন, পার্সেফোনি ফুলের বাগানে খেলা করছিলেন। মায়ের সৃষ্টি সুন্দর প্রকৃতির মধ্যে সে যেন মায়ের স্নেহের উষ্ণতা অনুভব করে। এমন সময় পায়ের নিচের মাটি কেঁপে উঠল। এক বিশাল ফাটলে ভাগ হল ধরিত্রী। সেই গহ্বর থেকে বিশালদেহী চারটি ঘোড়ায় টানা এক রথ বেরয়ে এল। সেই রথ থেকে নেমে এলেন হেডেস। পার্সেফোনি কিছু বুঝে ওঠার ...

কৌশিকী অমাবস্যায় জানুন দেবী কৌশিকী আসলে কে? kaushiki amavashya | Goddess Kaushiki

ছবি
 #দেবী_কৌশিকী_কে? মার্কন্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্যম অংশে (যা শ্রী শ্রী চন্ডী নামে পরিচিত) দেবী আদ্যাশক্তি মহামায়ার মা কৌশিকী অবতারে শুম্ভনিশুম্ভ বধের কাহিনী উল্লেখ আছে। কৌশিকী অর্থাৎ কোষ থেকে জন্ম যার। কিভাবে এই রূপের সৃষ্টি হল, জেনে নেওয়া যাক অতি সংক্ষেপে।   সকল শক্তির আধার, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর যার অধীন, লক্ষ লক্ষ আদি অন্তহীন বিশ্বব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণাধীন, সেই সর্ব শক্তিমান দেবী মহামায়া   তিন রূপে অবতীর্ণ হয়েছেন। মহালক্ষ্মী রূপে মহিষাসুরকে বধ করেন, মহাকালী রূপে মধুকৈটভকে বধ করেন এবং মহাসরস্বতী রূপে শুম্ভনিশুম্ভকে বধ করেন। মহাসরস্বতী রূপটির নাম কৌশিকী। শুম্ভনিশুম্ভ নামে দুই অসুর ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না। মা পার্বতীর দেহ থেকে জন্ম যে নারীর রূপ তাদের মুগ্ধ করবে, সেই নারীই পারবে তাদের বধ করতে। এই বর পেয়ে অসীম শক্তিশালী দুই অসুর ত্রিভুবনে ভীষ্ম অত্যাচার শুরু করল।  ঘটনাক্রমে একদিন মা পার্বতী ও বাবা মহেশ্বর কৈলাসে বসে কথোপকথনে ব্যস্ত। কথার ফাঁকে মহাদেব মায়ের দেহের কৃষ্ণ বর্ণ নিয়ে ঠাট্টা করে ফেললেন। স্বামীর মুখে...

বোতান দোরো: জাপানের ভূতের গল্প

ছবি
 🏮#রাতের_লন্ঠন [জাপানের বিখ্যাত লোককথা 'বোতান দোরো' (Botan Dōrō এর কাহিনী অবলম্বনে] একদা জাপানের এক শহরে ওগিয়ারা শিনোজো নামে এক সামুরাই যোদ্ধা ছিল। তার বীরত্বের খ্যাতি জাপানে ছড়িয়ে পড়েছিল। এত বিখ্যাত, নাম, প্রতিপত্তি থাকা সত্ত্বেও তার মনে সুখ ছিল না। বিবাহের কয়েক বছরের মধ্যেই এক কঠিন রোগে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যু হয়। সেই শোকযন্ত্রনা সর্বদা বহন করে বেড়াতো সে। এই ভাবে দিন কাটছিল তার। একবার অবন মাসে সেই সামুরাই তার গ্রামের দেশে এল। সেই গ্রামেই ছিল তার মা-বাবা এবং পূর্বপুরুষের সমাধি। অবন মাসে নাকি স্বর্গ থেকে মৃত পূর্বপুরুষের আত্মা পৃথিবীতে নেমে আসে। তাদের আত্মার শান্তি কামনায় সেই সামুরাই গ্রামে নানা পূজা আয়োজন করল যাতে পূর্বপুরুষের আত্মা আবার স্বর্গে ফিরে যেতে পারে৷ সারা দিন নানা প্রার্থনা-রীতি রেওয়াজ সেরে সন্ধ্যা বেলায় ওগিয়ারা ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। বাইরে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। ঠিক এমন সময় দরজায় ঠকঠক শব্দ হল। "এই অসময়ে কে এল?" ভাবতে ভাবতে দরজা খুলল সেই সামুরাই। দেখল, এক যুবতী নারী দরজার ওপারে দাঁড়িয়ে। পরণে বেশ দামী পোশাক।  পাশে লন্ঠন হাতে দাঁড়িয়ে তার চাকরান...

হাওড়ায় তিরুপতি বালাজী ভেঙ্কটেশ্বর মন্দির | Tirupati Balaji Venkateshwar Temple at Howrah

ছবি
  হাওড়ায় শালিমার রেল স্টেশনের ঠিক পাশেই রয়েছে হাওড়ায় তিরুপতি বালাজী ভেঙ্কটেশ্বর মন্দির। আসুন, ঘুরে দেখি এই মন্দির।

How Mohan Das became Mahatma Gandhi: The Beginning

ছবি
  It was 1891. After successfully studying law in London, Mohandas Karamchand Gandhi returned to India. After returning to India, he tried to enter the legal profession. Despite many attempts, there was not much success. At that time, in British South Africa, Abdullah Haji Adam Jafari was a very famous businessman. He was known as Baba Abdullah and his company was known as "Baba Abdullah & Co". But he was not at peace because of business disputes. Once the dispute reached the court. Baba Abdullah faced difficulties to contest his case in Court. He was a resident of Gujarat. But he was not very proficient in English. As a result, He had to struggle to explain his case before the British Judge. So, he was looking for a lawyer who could explain business disputes in his own language and who would answer questions in court about those disputes in English, and then he found Mohandas. Mohandas was Gujarati. He studied law from London. So he thought Mohandas was the right person ...

Chandrayaan 3 & The Moon God

ছবি
   August 23, 2023. It is 4 minutes past 6 pm. This was a proud moment for the Indiana all over the world. India's Chandrayaan 3's Lander Vikram successfully landed on the South Pole of the Moon. India became first country to reach on the extreme southern part of the Moon. Eight million people watched the live telecast on the official Youtube channel of Indian Space Research Organization (ISRO). This is also a world record. Most numbers of people watched live stream on Youtube. Let's talk about mythology on the moon. Real image of Moon captured from  Vikram Lander of Chandrayaan 3. Like the sun, the moon has been given the status of deity all over the world since ancient times. In most of the countries Sun is considered as male but in different countries Moon is recognized as male and female in some countries. For example, the moon is referred to as the goddess Selene in Greek mythology or as the goddess Luna in Roman mythology. Again the Greek goddess Artemis o...

মহাভারত অনুসারে কোন ক্ষেত্রে মিথ্যা বলা উচিত

ছবি
 "সদা সত্য কথা বলিবে" বিদ্যাসাগরমশাইয়ের বর্ণপরিচয়ে লেখা এই বাক্য কেউ মেনে চলুক বা না চলুক, শৈশবে পড়েনি এমন লোক কম! সত্য কথা বলার উপদেশ প্রাচীন কাল থেকেই বলা হয়ে আসছে। হাজার বছর আগে সত্যের জয়গাথা লেখা হয়েছে মুন্ডক উপনিষদে: "সত্যমেব জয়তে"। সত্যের পথ অবলম্বনকে প্রকৃত ধর্ম বা কর্তব্য বলা হয়েছে বিভিন্ন প্রাচীন গ্রন্থে। প্রাচীনযুগের মুণি-ঋষি থেকে শুরু করে বর্তমান কালের পন্ডিতরাও এই একই উপদেশ দিয়েছেন। তবে ব্যতিক্রমও আছে। পারদ তরল হলেও ধাতু এটা যেমন ব্যতিক্রম,  তেমনি মিথ্যা বললেও তা ধর্মপালন এই ব্যতিক্রমী উপদেশ রয়েছে মহাভারতে।  তবে, সেটা অবশ্যই সব ক্ষেত্রে নয়, বিশেষ কিছু ক্ষেত্রে। মহাভারতে দুই জায়গায় এমন পাঁচটি বিশেষ অবস্থার কথা বলা আছে, যেসব ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে সেটা শাস্ত্রসম্মত হয়, তাতে কোনো পাপ হয় না।  মহাভারতের আদিপর্বে রয়েছে যযাতি, দেবযানীর কাহিনী। চন্দ্রবংশীয় রাজা যযাতির সাথে বিবাহ হয় শুক্রাচার্যের কন্যা দেবযানী।  দেবযানীর দাসী শর্মিষ্ঠা। দেবযানীর বিবাহের পর শর্মিষ্ঠা যযাতিকে স্বামী রূপে পেতে চাইলেন, যযাতি হোক তার সন্তানের পিতা। কিন্তু তিনি যখন যযাতিকে সন্...

ব্রজধামের হোলি কেমন ভাবে পালন হয় | Braj ki Holi | FULL STORY

ছবি
   গ্রীষ্ম, বরষা, শরত, হেমন্ত, শীত ও বসন্ত- ছয়ে ষড় ঋতু। আমাদের এই ঋতুচক্রের শেষ উতসব দোল বা হোলি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আমরা রঙের খেলায় মেতে উঠি। দোল বা হোলি কেন পালিত হয়, তা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। পুরাণ মতে, এইদিন ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে অসুররাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। আবার একটি কাহিনী অনুসারে, প্রেমের দেবতা মদন দেব নবদম্পতি শিব -পার্বতীর মধ্যে প্রেম জাগরণ করতে শিবকে প্রেম বানে বিদ্ধ করেন। ক্রুদ্ধ শিবের রোষানলে কামদেব ভষ্ম হয়ে যান। তখন তার স্ত্রী রতির দীর্ঘ তপস্যায় সন্তুষ্ট হয়ে শেষমেষ কামদেব প্রাণ ফিরে পান ফাল্গুন পূর্ণিমার দিন। এছাড়াও এই পবিত্র দিনে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মলাভ করেছিলেন। হোলি নিয়ে নানা অজানা কাহিনী সম্বলিত দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে। চাইলে দেখে নিতে পারেন। আনন্দের এই উতসবে একে অপরকে রঙ মাখানোর প্রচলন হয়েছে রাধা-কৃষ্ণের হোলিখেলা থেকে। মথুরাতে কংসের কারাগারে বন্দী বসুদেব-দেবকীর পুত্র কৃষ্ণকে জন্মের পরেই গোকুলে নন্দরাজার গৃহে রেখে আসেন বসুদেব। শিশুজীবনের প্রাথমিক কিছু বছর গোকুলে কাটানোর পর কংসের পাঠানো রাক্ষসদের হাত থেকে ক...

Suryavanshi Chandravanshi

 🚩 সূর্যবংশী ও ভারতীয় পুরাণঃ অমিতাভ বচ্চনের 'সূর্যবংশম', সলমন খান অভিনীত ' সূর্যবংশী' বা সম্প্রতি রিলিজ হওয়া অক্ষয় কুমারের সিনেমা ' সূর্যবংশী', ভারতের বীর ক্ষত্রিয় রাজা, যোদ্ধা বংশ বোঝাতে সূর্যবংশ এবং চন্দ্রবংশ এই দুই বংশের কথা অনেক শুনি। শুধু সিনেমা নয়, এদের কথা উল্লেখ আছে অনেক বই, সিরিয়াল, নাটকে। জানলে অবাক হবেন, এই দুই বংশে জন্ম নিয়েছিলেন রামায়ণ ও মহাভারত খ্যাত ক্ষত্রিয় যোদ্ধারা। রাম,  কৃষ্ণ, পান্ডব, কৌরব - এই দুই বংশে জন্ম নিয়েছিলেন।  আসুন, আজ জেনে নেওয়া যাক, কিভাবে এই দুই বংশের সূচনা হল এবং এই দুই বংশের নামকরণ কেন সূর্য এবং চন্দ্রের নামে রাখা হল? .................#সূর্যবংশ এবং #চন্দ্রবংশ...................  ব্রহ্মা নিজের মন থেকে সৃষ্টি করেছিলেন তার মানসপুত্রদের। এই মানসপুত্র এবং তাদের বংশধররাই সমগ্র দেব, অসুর, মানুষ, সকল জীব জন্তুর জন্ম দিয়েছেন। ব্রহ্মার এক মানসপুত্রের নাম মারীচি। এনার পুত্র ছিলেন কশ্যপ। ব্রহ্মা নিজের দেহ থেকে নয় পুত্র সৃষ্টি করেছিলেন (মৎস্যপুরাণ)। এদের একজন হলেন দক্ষ। তার ১৩ কন্যার সাথে কশ্যপের বিবাহ হয় (দক্ষের এক কন্যা সতী, মহাদেবের স্ত্...

Asura Born from God: Narakasura ইশ্বরের পুত্র নরকাসুর

 𝕬𝖘𝖚𝖗𝖆 𝖇𝖔𝖗𝖓 𝖋𝖗𝖔𝖒 𝕲𝖔𝖉:ɴᴀʀᴀᴋᴀsᴜʀᴀ ইশ্বরের পুত্র নরকাসুর আশ্বিনের শুক্লপক্ষের দশমী তিথি অর্থাৎ বিজয়া দশমীর দিন শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। কোজাগরী লক্ষ্মীপূজার পরের অমাবস্যার দিন ১৪ বছর বনবাসে কাটিয়ে স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণের সাথে অযোধ্যায় ফিরছেন প্রভু রাম। অমাবস্যার সেই রাত দীপাবলির আলোর রোশনাইয়ে সেজে ওঠে। তবে দিনটি উৎযাপন করার আর একটি কারণও আছে। সেটিও এক বিজয় উৎসব। দ্বাপরযুগে দীপাবলী অমাবস্যার আগের দিন অর্থাৎ চতুর্দশীর দিন প্রাগজ্যোতিষপুরে (আসাম) নরকাসুরকে হত্যা করেন শ্রীকৃষ্ণ। দীপাবলীর উৎসব শুরু হয় ত্রয়োদশীর দিন, ধনতেরাস পালনের মাধ্যমে। দ্বিতীয় দিনটি নরক চতুর্দশী (পরের দিন অমাবস্যা/দিওয়ালী, চতুর্থ দিন গোবর্ধন পূজা, পঞ্চমদিন ভাইফোঁটা)। নরক চতুর্দশীর এই দিনটি ছোটি দিওয়ালী নামে পালিত হয়  আর পরের দিন তিনি ফিরে এসেছিলেন দ্বারকায়। নরকাসুরের কবল থেকে উদ্ধার করে আনেন দেবমাতা অদিতির কর্ণকুন্ডলসহ একাধিক সামগ্রী। সেই সাথে নরকাসুর দ্বারা অপহৃত ১৬১০০ (বিষ্ণুপুরাণ)  বা ১৬০০০(ব্রহ্মবৈবর্তপুরাণ, শ্রীমদ্ভাগবতম, কালিকাপুরাণ ) নারীকে উদ্ধার করেন তিনি এবং তাদের সন্মা...

মহিষাসুরের জন্ম Birth of a Demon King : Mahishasura

ছবি
 𝕭𝖎𝖗𝖙𝖍 𝖔𝖋 𝖆 𝕯𝖊𝖒𝖔𝖓 𝕶𝖎𝖓𝖌: 𝐌𝐚𝐡𝐢𝐬𝐡𝐚𝐬𝐮𝐫𝐚 ▀▄▀▄▀▄▀▄▀ মহিষাসুরের জন্ম ▄▀▄▀▄▀▄▀▄ বিশ্বের যেকোনো প্রান্তে থাকা আবালবৃদ্ধবনিতা বাঙালী যাদের সবথেকে বেশী অপছন্দ করে, এমন তালিকার প্রথমেই থাকবে মহিষাসুরের নাম। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোর সময় মহিষাসুর বধ কারিণী দেবীর যে মূর্তি আমরা নানা পুজো প্যান্ডেলে দেখি, সেখানে মহিষাসুরের  ভীষণ দর্শন চেহারা নিয়ে কত পরীক্ষা নিরিক্ষা চলে! মা দূর্গাকে নিয়ে বাঙালীর আবেগ এতটাই প্রবল যে মহিষাসুরকে বধের দৃশ্য দেখে তারা যারপরনাই আনন্দ পায়। কারণ, মহিষাসুরের বধের মধ্যে দিয়ে তারা তাদের সকল দুঃখ, কষ্ট, অসহায়তার অবসান খুঁজে পেতে চায়। দেবী যেমন মহিষাসুরকে বধ করে ত্রিভুবনকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন, মানুষ বিশ্বাস করে, ঠিক এমনভাবেই দেবী তাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন।  মহিষাসুর বধ নিয়ে যে পৌরাণিক কাহিনী রয়েছে,  তা অতি প্রচলিত এবং জনপ্রিয়। সে কাহিনী তো সকলেরই জানা। তবে এই মহিষাসুর নামে অসুরটির জন্ম কিভাবে হল, সেই কাহিনীটি খুব একটা প্রচলিত নয়। তাই, আজ সেই কাহিনীটি বলতে চলেছি। জন্মকাহিনীটি একটু আগে থেকে আগে থেকে শুরু কর...

মধু-কৈটভ বধ Story of Madhu Kaitabha from Puran

ছবি
মধু-কৈটভ বধ    "মধুকৈটভ বিধ্বংসী বিধাতৃবরদে নমঃ।  রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিষো জহি।।"   মধু কৈটভ- এই দুই দানব ভাই এর কাহিনী রয়েছে মার্কন্ডেয় পুরাণ এবং দেবী ভাগবত পুরাণে। মার্কন্ডেয় পুরাণের ৮১ তম অধ্যায় যা আমাদের কাছে শ্রী শ্রী দেবী ভাগবতম বা শ্রী শ্রী চন্ডী নামে পরিচিত, সেই অধ্যায়ে আমরা এই কাহিনী পাব। তবে এই কাহিনী আরো বিশদে পাব দেবী ভাগবতপুরাণের ছয় নম্বর অধ্যায়ের প্রথম, দ্বিতীয় স্কন্দে। প্রসঙ্গত, এই দুই পুরাণই লিখেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ব্রহ্মার একদিনকে বলা হয় এক কল্প। প্রতিটি কল্প চোদ্দটি ভাগে বিভক্ত। এই প্রতিটি ভাগ মন্বন্তর নামে পরিচিত। বর্তমানে আমরা রয়েছি ব্রহ্মার বয়সের ৫০ বছর অতিক্রান্ত হয়ে ৫১ তম বছরের প্রথম দিনের সপ্তম মন্বন্তরে। এই কল্পের দ্বিতীয় মন্বন্তরটি ছিল স্বরোচিষ মন্বন্তর। এই মন্বন্তরকালে রাজা সুরথ এবং সমাধি নামে এক বৈশ্যকে মেধস মুণি দেবী ভাগবতীর যে মাহাত্ম্য শোনাচ্ছেন সেই কাহিনীটি রয়েছে মার্কন্ডেয় পুরাণের দেবীমাহাত্ম্যম অংশে। সুরথ নামে এক রাজা শত্রু দ্বারা পরাজিত হয়ে, নিকটজনের দ্বারা বিতাড়িত হয়ে আশ্রয় নিয়েছেন গভীর অরণ্যে মেধস মুণি...

Laxman Rekha in Valmiki Ramayan

ছবি
  লক্ষ্মণরেখার কথা বাল্মিকী রামায়ণে কোথাও নেই পৌরাণিক কাহিনী থেকে যে সকল শব্দ মানুষের রোজকার জীবনে ঠাঁই করে নিয়েছে, এমন একটি শব্দ লক্ষণরেখা। কথাটি রামায়ণের একটি কাহিনীর থেকে এসেছে। সোনার হরিণরূপী মারীচ নামক মায়াবী রাক্ষসের পিছু ধাওয়া করছেন রামচন্দ্র। সেই মায়াবী রাক্ষস রামের কন্ঠ অনুকরণ করে ভাই লক্ষণকে ডাক দিলেন। ওদিকে কুঠীরে সীতা ও লক্ষ্মণ রয়েছেন। রামের কাতর কন্ঠ শুনে সীতা লক্ষ্মণকে অনুরোধ করলেন দাদা রামকে বিপদে সাহায্য করতে। কুঠীরে একাকী সীতাকে রেখে যাওয়ার জন্য কুঠীরের চারিধারে এক গন্ডী টেনে দিলেন লক্ষ্মণ। সেই গন্ডী অতিক্রম করে কেউ সীতার ক্ষতি করতে পারবে না। কিন্তু ব্রাহ্মণবেশী রাবণকে ভিক্ষা দিতে সীতা সেই গন্ডী অতিক্রম করলে রাবণ তাকে অপহরণ করেন।  রামায়ণের এই কাহিনী থেকে লক্ষ্মণরেখা কথাটি প্রচলিত হয়েছে। যদিও মূল বাল্মিকী রামায়ণে এই কাহিনীর কোনো উল্লেখ নেই। লক্ষ্মণরেখার কথা বাল্মিকী রামায়ণে কোথাও নেই। সবচেয়ে প্রাচীন আঞ্চলিক (তামিল) রামায়ণ "কম্বন রামায়ণ" -এ এমন কোনো কাহিনী নেই। লক্ষণরেখার উল্লেখ পাব বাংলা কৃত্তিবাসী রামায়ণে। এছাড়া আর একটি তেলেগু রামায়ণ "রঙ্গনাথ রামায়ণে...

Agastya Yatra : Mythology behind Agastya Yatra : অগস্ত্যযাত্রা || পৌরাণিক কাহিনী

ছবি
  অগস্ত্যযাত্রা (Agastya Yatra) প্রবাদটির পিছনে পৌরাণিক কাহিনীঃ    প্রতি মাসের প্রথম দিনটি কোনো শুভ যাত্রার জন্য অশুভ। দিনটিকে অগস্ত্যযাত্রা বলা হয়। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। অগস্ত্য ছিলেন মিত্রবরুণের পুত্র। কথিত আছে, একবার সকল মুণিঋষিগণ মহাদেবের দর্শনার্থে কৈলাসে গমন করেন। ফলে ধরিত্রীর উত্তরভাগে অতিরিক্ত চাপের কারণে পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হয়। তাই অগস্ত্য দক্ষিনদিকে যাত্রা করেন। তিনিই প্রথম ঋষি যিনি দক্ষিনে যাত্রা করেছিলেন। মনে করা হয়, অগস্ত্যই দক্ষিন ভারতে আয়ুর্বেদ প্রচলন করেছিলেন। অপর একটি কাহিনী হলঃ ভারতের মধ্যভাগে সুউচ্চ, অতিসুন্দর এক পর্বত ছিল, নাম বিন্ধ্য। বিন্ধ্যপর্বতের গুরু ছিলেন অগস্ত্য।  সূর্য সুমেরু পর্বতকে প্রদক্ষিন করে জেনে বিন্ধ্য ইচ্ছা প্রকাশ করলেন, এখন থেকে সুমেরু নয়, সূর্য যেন তাকে প্রদক্ষিন করে। বিন্ধ্যপর্বতের এই দম্ভ চূর্ণ করতে অগস্ত্য দক্ষিনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দক্ষিনযাত্রা কালে অগস্ত্য যখন বিন্ধ্য পাদদেশে এলেন, তখন গুরুকে দেখে বিন্ধ্য প্রণাম করলেন। গুরু বললেন, তিনি দক্ষিন দিকে যাত্রা করছেন, কিন্তু বিন্ধ্যের উচ্চতার কারণে...

Akal Bodhan by Lord Ram রামচন্দ্রের অকাল বোধন

ছবি
 হাওড়ার আন্দুলের পুঁইল্যার একটি সার্বজনীন দূর্গোৎসব অনুষ্ঠানে দেবী দূর্গার এক অন্য রূপ পূজিত হয়। শ্রীরামচন্দ্র দেবীর পদতলে আরাধনায় বসে নিজের চক্ষুদানের উদ্দেশ্যে নিজ চক্ষুতে তীরবিদ্ধ করতে উদ্যত হয়েছেন। বামদিকে পবনপুত্র হনুমান, ডানদিকে লক্ষ্মণ রয়েছেন। আজ আপনাদের সেই কাহিনীটি বলব। শ্রীরামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে মাতা শ্রী শ্রী চন্ডীর উপাসনা করেছিলেন। এই কাহিনী আমরা পাই কৃত্তিবাসী রামায়ণে। শ্রী কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের লঙ্কাকান্ডে এই কাহিনীটি বিস্তারিত রয়েছে। রামের সাথে যুদ্ধে রাবণ দারুণভাবে হেনস্তা হচ্ছেন। তার আরাধ্য দেবাদিদেব মহাদেব তাকে ত্যাগ করেছেন। উপায় না দেখে রাবণ দেবী অম্বিকাকে আহ্বান করলেন। রাবণের প্রার্থনায় তুষ্ট হয়ে দেবী অম্বিকা রাবণের রথে অধিষ্ঠিতা হলেন। রাবণের রথে মাতা অম্বিকাকে দেখে রামচন্দ্র সশ্রদ্ধ প্রণাম করলেন। দেবীকে রাবণের রথে দেখে রামচন্দ্র, লক্ষ্মণ,  হনুমান, বিভীষণ সহ সকল দেবতাগণ বিচলিত হলেন। সেই সময় দেবরাজ ইন্দ্র শ্রীরামচন্দ্রকে দেবী চন্ডীর আরাধনা করার পরামর্শ দিলেন। কিন্তু তখন দক্ষিনায়ণ চলছে, কন্যারাশি মাস, শুক্লাপক্ষ। এই সময় দেবীর আরাধনার উপযুক্ত সময়...

Story of Sage Chyavana & Ashwini Kumar Twins : Making of Chyawanprash

ছবি
  ১৯৬৭ সালে শ্রী বিষ্ণু পিকচার্স প্রাঃ লিঃ এর ব্যানারে শ্রী জয়দ্রথের পরিচালনায় মুক্তি পেল গৌর মীরের লেখা "যযাতির স্বপ্ন" অবলম্বনে নির্মিত সিনেমা "আশিতে আসিও না"। মুখ্য চরিত্রে বৃদ্ধ সদানন্দের ভূমিকায় ভানু বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর ভূমিকায় রুমা গুহ ঠাকুরদা। হাসি-মজায় ভরা এই সিনেমাটি দেখেননি এমন বাঙালীর নেই বললেই চলে। সিনেমাটিতে আমরা দেখেছি, বৃদ্ধ সদানন্দ এক দৈব ক্ষমতাসম্পন্ন পুকুরে ডুব দিতেই আবার তার যৌবন বয়স ফিরে পেলেন। ব্যাপারটা বেশ আজগুবি, কাল্পনিক মনে হয়েও রসবোধ সম্পন্ন সিনেমাপ্রেমী বাঙালীর মনে এক চিরস্থায়ী স্থান করে নিয়েছে। প্রায় চল্লিশ বছর আগের একটি সিনেমা আজকের যুগেও তার যৌবন ধরে রেখেছে। এতো গেল সিনেমার কথা। জানলে অবাক হবেন, আমাদের প্রাচীন পুরাণ-গ্রন্থেও এমন এক কাহিনীর উল্লেখ আছে যেখানে এক পুকুরে স্থান করলেই বার্ধক্য, জরাবস্থা কেটে সতেজ, সুস্বাস্থ্য  ফিরে আসে। চলুন, জেনে নেওয়া যাক সেই কাহিনী। এই কাহিনীটির উল্লেখ পাই শ্রীমদ্ভাগবত এবং মহাভারতের বনপর্বে। এই পেজের আগের পোস্টে চ্যবনমুণির জন্মের কথা বলেছি। সেই ঋষি চ্যবন ধ্যান-তপস্যার দ্বারা এক শ...